
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীত শিল্পী লাইলী আক্তারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের বাংলোবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী আক্তারের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুসমিতা সাহাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘লাইলী আক্তার আমাদের জেলার গর্ব। তাঁর কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির যে আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে, তা ইতিমধ্যে মানুষের হৃদয় ছুঁয়েছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন, লাইলী আক্তারের বাড়িটি অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
জেলা প্রশাসক জানান, লাইলীর বিষয়টি সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। ঈদের পরে যে কোনো সময়ে তার জন্য সরকারি ভাবে সহযোগিতা করা হবে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত লাইলী আক্তার বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসন আমার পাশে দাঁড়ানোয় আমি অনেক খুশি।’

বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
প্রশাসনকে আগেই জানানো হয়েছিল বাল্য বিয়ের খবর। কিন্তু সেই খবর দেওয়ার পরও নীলফামারীর সৈয়দপুরে থামানো যায়নি চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীর বিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই কাজীর মাধ্যমে কাবিন এবং দুই বাড়িতেই ঘটা করে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর তিন দিন ধরে স্বামীর সংসারও করছে ওই শিশু।
৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আগে গ্রেপ্তার লাইলী আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরের বেলায়েত শেখ ৫৯ বছর বয়সে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি।
১৬ মিনিট আগে