
ফরিদপুরে মাদক কারবারের অভিযোগে এক নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটিলক্ষীপুর বেড়িবাঁধ এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে বাড়িটিতে হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রা ওই পরিবারকে আগামী রোববার দুপুরের মধ্যে জেলা ছাড়ার আল্টিমেটাম দেন।
স্থানীয়দের দাবি, ওই এলাকার মৃত হালিম শেখের স্ত্রী মিলনি বেগম (৫২) ও তাঁর দুই ছেলে বাবু শেখ (৩৫) ও লাবু শেখসহ (৩১) পরিবারের ৬ সদস্য চিহ্নিত মাদক কারবারি। যাদের মধ্যে দুই ভাই হেরোইন বাবু ও ইয়াবা লাবু নামে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ—পরিবারটি মদনখালী স্লুইচগেটসংলগ্ন সরকারি জায়গায় বসতি স্থাপন করে দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে তাঁদের নিষেধ করা হলেও কর্মকাণ্ড চালিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে টেপাখোলা ও ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দারা জুম্মার নামাজ শেষে সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়।
জানা যায়, জুম্মার নামাজ শেষে স্লোগান দিয়ে দৌড়ে যান স্থানীয়রা। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর, ভেঙে দাও গুঁড়িয়ে দাও মাদকের আস্তানাসহ নানা স্লোগান দেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে কোতয়ালী থানা-পুলিশের একটি দল গিয়ে বিক্ষুদ্ধদের নিবৃত্ত করেন। এ হামলায় দুটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
এ সময় স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন দুলাল বলেন, ‘দীর্ঘদিন ধরে মিলনি ও তাঁর দুই ছেলে, মেয়ে ও ভাগনেসহ মোট ৬ জন ইয়াবা, হেরোইন ও গাঁজার কারবার করে আসছে। আমরা চাই না, একটি পরিবারের জন্য হাজার হাজার পরিবার নষ্ট হোক।
রুবেল হোসেন আরও বলেন, ‘ওরা ফরিদপুর জেলাতেই থাকতে পারবে না। কারণ, আমাদের এমপি নায়াব চৌধুরীর নির্দেশ—কোনো মাদক কারবারির সঙ্গে আপস নেই। আগামী রোববারের মধ্যে তাঁদের এখান থেকে চলে যেতে হবে। যদি না যায় তাহলে আমরা যোহরের নামাজ শেষে একইভাবে বাড়িঘর ভেঙে নদীতে ফেলে দেব।’
এদিকে হামলার পর পরিবারটি পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এসব বিষয়ে জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, বাবু ও লাবু নামে দুই ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তবে নির্দিষ্টভাবে মামলার সংখ্যা জানাতে পারেননি তিনি। এ ছাড়া তাঁদের মা মিলনি বেগমের নামে মামলা রয়েছে কি-না, সে বিষয়ে এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি অবগত। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
৩ মিনিট আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা এবং অর্থ দাবির অভিযোগে রাজশাহীতে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। সে সঙ্গে গুলিবর্ষণসহ তাঁর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩৪ মিনিট আগে