
১১ দলীয় ঐক্যের আগামীকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে জানা যায়নি।
এদিকে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সদর উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সেই সঙ্গে ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এগুলো কারা করছে আপনারাই ভালো জানেন। এখন মাঠে কারা আছে জানে সবাই। এ বিষয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেছি। এখনো বিস্তারিত অবগত না।

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
৪১ মিনিট আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
১ ঘণ্টা আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা এবং অর্থ দাবির অভিযোগে রাজশাহীতে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে