
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে গাজীপুরে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে রাতভর বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি গাছা থানা-পুলিশকে জানান। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ সিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
গাছা থানার ওসি মো. গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৭ মিনিট আগে
জাল জন্মসনদ তৈরি করে চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ এবং আদালতের আদেশের নথিতে কাটাকাটি ও নথি গায়েবের ঘটনায় গাইবান্ধায় তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও
৩৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই উপজেলায় মোট ২৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তিকে এক লাখ টাকা এবং শেরপুরে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে।
১ ঘণ্টা আগে