
বগুড়ার শিবগঞ্জে এক পথচারী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে গেছে। গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও সামান্য আহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। তাঁদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার সময় হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান এবং তাঁর ডান পা ভেঙে যায়।
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা এগিয়ে এসে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। পরে তাঁরা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
এদিকে, আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে একটি পাচার চক্রের আস্তানা থেকে নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করেছে পুলিশ। বিদেশের প্রলোভন দেখিয়ে আটকে রাখা এসব ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে...
২৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
৩০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে ঘটনাটি ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে