পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা এবং অর্থ দাবির অভিযোগে রাজশাহীতে শরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের রানীনগর পানির ট্যাংক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। আজ শুক্রবার দুপুরে র্যাব-৫-এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার শরিফুল ইসলাম পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজির (উপমহাপরিদর্শক) কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড দিয়ে ‘অতিরিক্ত ডিআইজি হুমায়ুন’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলেছিলেন। ওই আইডি ব্যবহার করে তিনি প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিতেন। পরে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাঁদের কাছে টাকা দাবি করতেন। তিনি রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা করে আসছিলেন।
পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে শরিফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পেলেও তিনি আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। র্যাবের অভিযানে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২১ মিনিট আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২৫ মিনিট আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
৩০ মিনিট আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগে