
ফরিদপুরের সালথায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হুসাইন (৪৭) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় দুই শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হুসাইন যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আব্দুর রব শেখের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ ছাড়া তিনি ফরিদপুর ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল ১০টার দিকে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার একটি স্কাউট প্রোগ্রামে যাচ্ছিলেন। ফুকরা গ্রামের মধ্যপাড়া মুনছুর কাঁছায় পৌঁছালে সালথা থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় পাঁচজন আহত হয়। সালথা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই একজন মারা গেছেন। আর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে