
ফরিদপুরের সালথায় প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও তাঁর প্রেমিক মাহাবুব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাঁদের আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণাকালে আদালতে মুন্নি বেগম উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়। অপর আসামি মাহাবুল মোল্লার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মাহমুদা আক্তার ওরফে মুন্নি বেগম (২৪) সালথা উপজেলার পুরুরা সরদারপাড়া গ্রামের নিহত নুরুল ইসলামের স্ত্রী এবং প্রেমিক মাহাবুব মোল্যা ওই গ্রামের কাশেম মোল্যার ছেলে। তিনি নিহত নুরুল ইসলামের প্রতিবেশী চাচাতো ভাই।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলামের চতুর্থ স্ত্রী মুন্নি বেগম প্রতিবেশী মাহাবুবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই সন্তানকে রেখে ২০১৮ সালে তিনি মাহাবুবের সঙ্গে পালিয়ে যান। পরে সম্পর্ক ছিন্ন করার শর্তে ফিরে এলে নুরুল ইসলাম তাঁকে মেনে নেন। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
ঘটনার পরদিন নিহতের বাবা মান্নান মোল্যা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ মুন্নি ও মাহাবুবের একটি যুগল ছবি উদ্ধার করে। এর সূত্র ধরে মুন্নি বেগমকে আটক করা হলে তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান বিকু জানান, পুলিশি তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
১ ঘণ্টা আগে
‘এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও হুমকি আসে।’
১ ঘণ্টা আগে
গাড়িচালক লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে।’
২ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে