
জাতীয় সংসদের বৈঠকে শৃঙ্খলা বজায় রাখতে অধিবেশনকক্ষে সদস্যদের কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি নিপুণ রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
আজ বুধবার জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলার সময় এ ঘটনা ঘটে। এ দিন বিধি ৭১-এ মোট ৬১টি নোটিশ পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিশ গ্রহণ করেন তিনি।
অন্য নোটিশদাতাদের মধ্য থেকে সদস্যদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পুরো পর্বের জন্য সময় রাখা হয় ৩০ মিনিট।
সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পর অধিবেশনকক্ষে কথা বলতে থাকা নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’
এরপর অধিবেশনকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তসংক্রান্ত ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
৭ মিনিট আগে
মীর শাহে আলম বলেন, ‘আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন রয়েছে, সেগুলোর কোনোটিতেই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তাই যারা আগামীতে প্রার্থী হতে চান, তাদের অনুরোধ করব-আপনারা বিভ্রান্ত হবেন না।’
১২ মিনিট আগে
যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধে প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন।
২০ মিনিট আগে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে