
ঢাকার কেরানীগঞ্জে ভূমি দস্যুতার মাধ্যমে কৃষকের জমি দখল ও আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভূমিদস্যুদের হাত অনেক বড়। তাঁরা উচ্চ সমাজে বাস করে। তাঁদের দুর্বল ভাবলে চলবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চর পানিয়া এলাকায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘কেরানীগঞ্জ একসময় কৃষিপ্রধান এলাকা ছিল। বিভিন্ন হাউজিং প্রকল্পের নামে ভূমি দস্যুতার মাধ্যমে গরিব কৃষকের জায়গা গ্রাস করে ফেলা হয়েছে। অনেকে জমি বিক্রি করেও পুরো টাকা পাননি। আবার চক্রটি নকশার তুলনায় বেশি প্লট বিক্রি করেছে। এতে কৃষকেরা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি জমির ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে, রাতারাতি কোনো কিছু করা সম্ভব নয়। দেখতে যতটা সহজ মনে হয়, কাজ ততটা সহজ নয়। বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও হুমকি আসে।’

বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে মুন্নি বেগম ও প্রেমিক মাহাবুল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৯ সালের ১৭ মার্চ রাতে নুরুল ইসলামকে প্রেমিক মাহাবুবকে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন মুন্নি বেগম।
১ ঘণ্টা আগে
গাড়িচালক লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে।’
২ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে