
আগুন লাগার পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৮টা পার হয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে অন্তত ৩০০ দোকান পুড়ে গেছে। তারা সঠিকভাবে কাজ করতে না পারায় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের। ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শুরু থেকেই ঘটনাস্থলে পানির সংকট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘পানির স্বল্পতা আছে। আমাদের পানিবাহী সব গাড়ি সেখানে গেছে। ইতিমধ্যে আমরা ওয়াসাকেও বিষয়টি জানিয়েছে। আশপাশের অন্যান্য উৎস থেকেও পানির ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তারপরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
এ দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কাজ করছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। পানির গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী। পাশাপাশি দোকান থেকে মালামাল বের করে নিতে দোকানিদের সহায়তা করছে পুলিশ।
আরও পড়ুুন—

রাজশাহী নগরের পাঁচটি মহল্লায় চার দশক ধরে বসবাস করা অন্তত ৭৫০ পরিবার হঠাৎ উচ্ছেদের মুখে পড়েছে। জমির মালিকানা দাবি করে ওয়ারিশদের উদ্যোগে গত রোববার অভিযান চালিয়ে ২৩টি ঘর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে উচ্ছেদ বন্ধ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৯ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
৩৯ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুর পানান বিলের বোরো ধান ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষকের স্বপ্নভঙ্গ হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের সুতাং নদ ভয়াবহ পরিবেশদূষণের কবলে পড়েছে। এই নদ থেকে সংগৃহীত ৩০টি মাছের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করে মোট ৫১টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি মাছে গড়ে প্রায় দুটি প্লাস্টিক কণা পাওয়া গেছে। সুতাংয়ের পানিতেও পাওয়া গেছে বিপুল ক্ষুদ্র প্লাস্টিক ও ভারী ধাতব কণা।
১ ঘণ্টা আগে