
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও বিজিবি সদর দপ্তর থেকে আলাদা আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। পাশাপাশি মাঠে রয়েছেন সেনাবাহিনী ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও দুটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৭টি ইউনিট।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো, সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে উদ্ধারকাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভোর থেকেই কাজ করছে পুলিশ।

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
২২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩০ মিনিট আগে