রাজধানীর সার্ক ফোয়ারা মোড়সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের জলাধারের উন্মুক্ত স্থানে নির্মাণকাজে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল রয়েছে।
আদেশটি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ মঙ্গলবার নট দিস উইক (চলতি সপ্তাহে নয়) বলে আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এর ফলে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের জলাধারের উন্মুক্ত স্থানে আপাতত কোনো ধরনের নির্মাণকাজ চলবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত বুধবার ওই দুই স্থানে নির্মাণকাজের ক্ষেত্রে তিন মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এতে স্থান দুটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলবে না বলে জানিয়েছিলেন রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের কাজ এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের জলাধারের উন্মুক্ত স্থানে নির্মাণকাজের বৈধতা নিয়ে আমিরুল রাজীবসহ ৯ বিশিষ্ট নাগরিক ৯ সেপ্টেম্বর রিটটি করেন।

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
২ মিনিট আগে
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় মাসুদ রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহের নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
নীলফামারীর জলঢাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে সারের কালোবাজারিতে মদদ দেওয়ার অভিযোগ তুলে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা।
১ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারি মাসে দেশে ৫১৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৩২ জন নিহত এবং ১ হাজার ৬৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৭ শতাংশ।
২ ঘণ্টা আগে