
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযানে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের আসাদুজ্জামান তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুজন হলেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার ৮ নম্বর রোডের সান্দামির বাড়িতে ভাড়া থাকতেন।
অপরজন হলেন, শরিয়তপুর জেলার গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. জুম্মন (২৬)। তিনি চাঁদ উদ্যান এলাকার ৫ নম্বর রোডের হুজুরের বাড়ির ভাড়াটিয়া। তাঁদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আটক হয়েছেন—ভোলা জেলার দুলারহাট থানার নীলকমল এলাকার আব্দুর রবের ছেলে মো. হোসেন (২৩), একই জেলার লালমোহন উপজেলার মিরাজ (২৫), মমিনুল (২০), মেহেদী (১৭) এবং বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মো. রহিমের ছেলে মো. আল আমিন (২৪)। তারা সবাই চাঁদ উদ্যান ও কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকেন। তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এসআই মোমিন বলেন, গতকাল মধ্যরাতে যৌথ বাহিনীর কাছে তথ্য আসে যে-চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এমন খবরের প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।
এই আত্মসমর্পণকারীদের গ্রেপ্তার করার সময় তাঁদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়। পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই মোমিন।
আরও খবর পড়ুন:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
১ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে