
অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক। ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও থামাতে পারেননি অটোরিকশা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায়।
৩ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন। পেছনে কয়েক যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য, কিন্তু চালক থামাচ্ছেন না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীকালে একটি স্থানে পৌঁছালে জ্যামে আটকা অবস্থায় উপস্থিত স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।
আটক চালকের নাম জনি আহমেদ (২৪), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।
ভুক্তভোগী মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে আজ জৈনা বাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। সেটি থামানোর জন্য সিগন্যাল দিই।
থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করেন চালক। আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি, কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেন। এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকি। চালককে অনুরোধ করলে গতি আরও বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করেন। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যাওয়া হয়।’
কমল দাস বলেন, ‘এ সময় রিকশায় থাকা অন্য যাত্রীরা তাঁকে অনুরোধ করলেও তিনি অটোরিকশা থামাননি। তাঁর উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে আটক করতে সক্ষম হই। সম্ভবত এ সময় অটোরিকশার এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করেছেন।’
উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, ‘আমরা জৈনা বাজার এলাকায় ডিউটি করছিলাম। এ সময় কয়েক যাত্রী নিয়ে একটি অটোরিকশা এলে পুলিশ কনস্টেবল কমল দাস সিগন্যাল দেন। এরপর অটোরিকশাচালক একটু গতি কমান। কনস্টেবল যখন চাবি নিতে হাত দেন, তখনই অটোরিকশা চলা শুরু করে। কনস্টেবল কমল দাস অটোরিকশায় ঝুলে যান।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা। পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১২ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
১৪ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২৩ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩১ মিনিট আগে