রাজধানীর বংশাল এলাকায় কবির হোসেন (৪৫) নামের এক জামায়াতে ইসলামীর নেতা ছুরিকাহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
কবির হোসেনের দাবি তিনি জামায়াতে ইসলামীর শাহবাগ থানা গুলিস্তান ইউনিটের সভাপতির দায়িত্বে আছেন। এছাড়া গুলিস্তান ট্রেড সেন্টারে মোবাইল পার্টসের ব্যবসা রয়েছে তাঁর।
কবির হোসেন জানান, পূর্বঘোষিত একটি শান্তি মিছিল চলাকালে বিএনপির সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় তাঁদের দলের আরও ১০-১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলিস্তান এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। তাঁর পিঠের নিচের অংশে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
২ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৬ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
১৭ মিনিট আগে