
বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী সুমন মিয়ার বিরুদ্ধে। এরপর তিন দিন ধরে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছেন প্রেমিকা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অবস্থান নেওয়া ওই নারী কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামের বাসিন্দা। আর সুমন মিয়া (৩৫) বেড়েরবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে সৌদি আরবে থাকা অবস্থায় ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে সুমনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে দুজনই সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। দেশে আসার পর তাঁরা বিভিন্ন স্থানে একান্তে সময় কাটান।
ওই নারীর দাবি, পরে কৌশলে তাঁকে দেশে রেখে আবার সৌদি আরবে চলে যান সুমন। সেখানে গিয়েও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। চলতি মাসে সুমন আবার ছুটিতে দেশে এলেও তাঁকে বিষয়টি জানাননি। অন্যদের মাধ্যমে সুমনের দেশে আসার খবর পেয়ে তিনি তাঁকে বিয়ের জন্য চাপ দেন।
ওই নারী বলেন, পরিস্থিতি বেগতিক দেখে সুমন তাঁকে বিয়ে করার কথা বলে রোববার সকালে নিজ বাড়িতে আসতে বলেন। তাঁর কথামতো বাড়িতে যাওয়ার পর দুপুর ১২টার দিকে কৌশলে বাড়ি থেকে বের হয়ে চলে যান সুমন। এরপর থেকে তিনি বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন।
গতকাল মঙ্গলবার পর্যন্ত সুমন ও তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তাঁদের পরামর্শে তিনি ওই বাড়িতে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছেন। তবে সুমন ও তাঁর পরিবারের কাউকে না পাওয়ায় কোনো সমাধান করা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করা ওই নারীকে থানায় আসতে বলা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
১৩ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
২০ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
২৪ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে