
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে সহযোগিতা করে। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকার আব্দুস সালাম (৫০), ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের মো. রিপন মিয়া (৪০), মাধবপুর ইউনিয়নের দধিখুলা গ্রামের হৃদয় মিয়া (৩০), সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মো. ছোটন মিয়া (২৮), জিরুইন গ্রামের মো. বাছির বাবুল (৩০), উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘর গ্রামের মো. শহীদ মিয়া (৫০), শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের মো. জসিম উদ্দিন (৩০) এবং শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মো. হানিফ মিয়াকে (২১) আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আব্দুস সালাম ও রুমান মিয়াজিকে ছয় মাস করে, রিপন মিয়া ও হৃদয় মিয়াকে তিন মাস করে, ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে এক মাস করে, শহীদ মিয়া ও জসিম উদ্দিনকে ১০ দিন করে, হানিফ মিয়াকে সাত দিন এবং বাছির বাবুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১২ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২৪ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে