
রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় ঢাকা কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিটিভি সংলগ্ন রামপুরা বাজার ও বনশ্রী-আফতাবনগর এলাকায় প্রবেশ মুখে অবস্থান নিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁরা সব ধরনের যানবাহন আটকে কাগজপত্র পরীক্ষা করছেন। তবে জরুরি চলাচলের জন্য রিকশা, অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গণপরিবহন চলতে দিচ্ছে। এ সময় তাঁদের কোন বিক্ষোভ করতে বা স্লোগান দিতে দেখা যায়নি।
শাওন নামের এক শিক্ষার্থীর বক্তব্য, কয়দিন পরে পরেই সড়কে আমাদের প্রাণ দিতে হচ্ছে। এভাবে চলতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আমাদের আর কত আন্দোলন করতে হবে? রুবেল নামের আরেক শিক্ষার্থী এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।
গত রাত সাড়ে ১০টায় রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন ইসলাম নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়, আহত হয় আরও একজন। এই ঘটনার প্রতিবাদে জনতা বিক্ষুব্ধ হয়ে ৮টি গাড়িতে আগুন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
২৪ মিনিট আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৪০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১ ঘণ্টা আগে