রামপুরা

৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, স্বজনদের কল দিয়ে নিজেই জানান মা
শিশুটির বাবা আশরাফুল হক ইমন দোকানের কর্মচারী আর শিশুটির মা মেহেরুন্নেসা গৃহিণী। বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলাটিপে হত্যা করেন। এরপর তিনিই ফোনে তাঁর স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি বাসায় গিয়ে

খিলগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রামপুরায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাসির উদ্দিন রামপুরা ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য, মো. রাজু একই ওয়ার্ডের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, ২ কর্মচারী আহত
রাজধানীর রামপুরা ওয়াপদা রোডে ইন্টারনেট সরবরাহকারী অফিসে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।











