ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অফিসের সামনে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুরান ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনের সামনে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এ বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেবতী ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের পাঁচ বা ছয়তলা থেকে ককটেলের মতো কিছু একটা ছোড়া হয়। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘আমি কার্যালয়ে ছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।’
এ ঘটনায় আদালতপাড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেছেন আইনজীবীরা।
তবে বিস্ফোরণ ককটেলের কারণে হয়নি বলে দাবি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফাটানো হয়েছে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে