ঢাকার সাভার হেমায়েতপুরে তেলের ট্যাংকার থেকে ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন হেলাল উদ্দিন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যু বেড়ে তিনজনে দাঁড়াল।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলালের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এইচডিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই রাতে তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় বাকি ৭ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হেলালের মামা শাহআলম বলেন, হেলালের বাড়ি বরগুনা সদর উপজেলার ছোট গড়িচান্না গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল শিকদার। পেশায় ট্রাক ড্রাইভার তিনি। বরগুনা থেকে ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর জোড়পুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ নয়জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে ফল ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) নামে একজন জরুরি বিভাগে মারা যান। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।
দগ্ধরা হলেন—প্রাইভেটকার চালক আ. সালাম (৩৫), প্রিমিয়ার সিমেন্ট বহনকারী গাড়ির চালক আলআমিন (২৮) ও গাড়ির লেবার মিলন মোল্লা (২০), ফল ব্যবসায়ী আলআমিন (৩০), তাঁর মেয়ে স্কুলছাত্রী মিম (১০), ফল ব্যবসায়ী নিরঞ্জন (৪৫) এবং সাকিব (২৪)।
হাসপাতালে ভর্তি দগ্ধ প্রাইভেটকার চালক আ. সালাম বলেন, তিনি হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। তবে হেমায়েতপুর জোড়পুল এলাকায় একটি তেলের ট্যাংকার দুর্ঘটনায় রাস্তার ওপর উল্টে ছিল। সেটির কারণে পাশ দিয়ে অন্যসব গাড়ি ধীরগতিতে পার হচ্ছিল। আর রাস্তায় ওই ট্যাংকার থেকে তেল গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ সেখানে আগুন ধরে ওঠে। এতে ট্যাংকারের আশপাশে থাকা অনেকগুলো গাড়িতে আগুন ধরে যায়।
তিনি বলেন, তার প্রাইভেটকারে কোনো যাত্রী ছিল না। যখন প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় তখন তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে যান। তবে এর আগেই তিনি অগ্নিদগ্ধ হন।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে