
ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে গেলে এতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা আরও চারটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় একজন নিহতের পাশাপাশি দগ্ধ হয়েছেন আরও সাতজন। আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। আর দগ্ধ সাতজনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আ. সালাম (৩৫), মিলন মোল্লা (২০), আল আমিন (৩০), নিরঞ্জন (৪৫) ও মিম (১০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তেলবাহী লরি থেকে ছড়িয়ে পড়া আগুনে তরমুজবোঝাই একটি ট্রাক, একটি সিমেন্ট বোঝাই ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। নিহত ব্যক্তি সিমেন্টবোঝাই ট্রাকের চালকের সহকারী ছিলেন। ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাশাপাশি সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ প্রাইভেট কারচালক আ. সালাম জানান, তিনি হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। তবে হেমায়েতপুর জোড়পুল এলাকায় একটি তেলের ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারপর এতে আগুন ধরে যায়। এতে ট্যাংকারের আশপাশে থাকা অনেকগুলো গাড়িতে আগুন ধরে যায়।
আ. সালাম আরও জানান, তাঁর প্রাইভেট কারে কোনো যাত্রী ছিল না। যখন প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়, তখন তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মাথার একপাশে ও পায়ে দগ্ধ হন।
দগ্ধ মিলন মোল্লার (২০) স্ত্রী জান্নাতি জানান, তাঁর স্বামী সিমেন্ট বহনকারী গাড়ির লেবার। ভোরে ওই গাড়িতে করে কাজে যাচ্ছিলেন। এ ঘটনায় ওই গাড়িতে আগুন লেগে গেলে তিনি দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, হেমায়েতপুরের আগুনের ঘটনায় আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকি সাতজনকে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ‘সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় তেলবাহী লরি, পরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়িতেও। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। নিহত একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’

ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
১৭ মিনিট আগে
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো. হাসান শওকত নিজের দপ্তরে চেয়ারে বসা। তাঁর টেবিল ঘিরে বসা ও দাঁড়ানো আরও ছয় থেকে সাতজন। তাঁরা বড় বড় খামের মধ্য থেকে ১ হাজার ও ৫০০ টাকার নোটের ব্যান্ডিল বের করে রাখছেন টেবিলের ওপর।
৩৪ মিনিট আগে
বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এ বছর দেড় হাজারের অধিক বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় ৬০ হাজার শিক্ষার্থী নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নিবন্ধন ফি বাবদ শিক্ষা বোর্ড নিয়েছে ৩৮৬ টাকা। কিন্তু অন্য বোর্ডের চেয়ে ১৭০ টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষক-অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে
একসময় যে মাঠজুড়ে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন গড়ে উঠছে কলকারখানা, বসতবাড়ি আর পাকা সড়ক। এই চিত্র ময়মনসিংহের। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের চাপে গত এক দশকে জেলায় কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর কৃষিজমি। সবচেয়ে বেশি কৃষিজমি হারিয়েছে শিল্পনগরী ভালুকা। কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন, কৃষকের জীবিকা ও পরিবেশ...
১ ঘণ্টা আগে