পোলট্রি শিল্পে মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করা হলে খামারিরা করপোরেটের হাতে জিম্মি হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার। তিনি বলেন, করপোরেট আধিপত্য বিস্তার পোলট্রি শিল্পকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাদের টার্গেট ছোট ছোট খামারিদের নিশ্চিহ্ন করবে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিপিএ সভাপতি এসব কথা বলেন। যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন, তেজগাঁও ও কাপ্তান বাজার ডিম সমিতি।
সুমন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, প্রান্তিক খামারিদের স্বার্থে ২০১০ সালে মুরগির বাচ্চার দাম বেঁধে দেয় প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সেই আদেশকে অমান্য করে করপোরেট গ্রুপগুলো হাইকোর্টে রিট করে তা বাতিল করে। তাই দেশে কখনো মুরগির বাচ্চার দাম ১০ টাকা, আবার কখনো ১০০ টাকায় বিক্রয় হয়। এখন পোলট্রি নীতিমালা ২০০৮ সংশোধন করে কার স্বার্থে মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ ও চুক্তি ভিত্তিক খামারকে বৈধতা দিতে যাচ্ছে।
বিপিএ সভাপতি আরও বলেন, করপোরেটদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক হ্যাচারি ও ফিড মিল বন্ধ হয়ে গেছে। গুটি কয়েক কর্পোরেটদের আদিপত্য বিস্তার করে প্রান্তিক খামারিদের বাধ্য করে ভোক্তাদের পকেট কেটে নিতে। যার প্রমাণ আগস্ট ২০২২ এবং মার্চ ও আগস্ট ২০২৩ বাজার সিন্ডিকেট। যখন বাজারে সিন্ডিকেট হয় তখন ই শুধু খামারিদের লাভ হয়। কর্পোরেটদের গ্রুপগুলো ঘোষণা দিলো ১৯৫ টাকায় মুরগি বিক্রয় করলেও তাদের লস হবে কিন্তু গত চারমাস যাবৎ ১৩০ থেকে ১৪০ টাকায় মুরগি বিক্রয় করেছে। এতে করে প্রান্তিক খামারি ক্ষতিগ্রস্থ হয়ে খামার বন্ধ করে দিচ্ছে, অন্য দিকে কর্পোরেট আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।
ডিমের মূল্য সরকারিভাবে নির্ধারণে বিষয়ে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ বলেন, সরকারকে ধন্যবাদ জানাই যে ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা বের করে ১২ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সাপ্লাই চেইনেকে কত টাকা লাভ করবে তা পরিষ্কারভাবে বলা হয়নি। আমরা ডিমের দাম বাড়লেও যা লাভ করি কমলেও তাই লাভ করি। ডিমের বাজারে স্বস্তি আনতে বাজারে অভিযান না করে, যারা ডিমের দাম নির্ধারণ করেন সেই বড় বড় কর্পোরেট ফার্মে অভিযান করুন।

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
৬ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
৬ ঘণ্টা আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
৭ ঘণ্টা আগে