
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল ৯টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে তাঁরা অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকেরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়ায় গতকাল রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাঁরা বিক্ষোভ থেকে সরে গিয়ে আজকের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করেন।
আজ সকালে কর্মস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে প্রথমে কারখানার ভেতরে এবং পরে সকাল ৯টার দিকে মহাসড়কে গিয়ে বিক্ষোভে অংশ নেন শ্রমিকেরা।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁরা বেতন ও বোনাস পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে পুলিশ সদস্যরা দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেন। এ সময় তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
এ বিষয়ে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।’

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৬ মিনিট আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
২২ মিনিট আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
২৫ মিনিট আগে