জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এ তথ্যগুলো নিশ্চিত করেন।
ইনু-মেনু-শাকিল-রুপা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ইনু ও মেননকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ইনু ও মেননকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। শাকিল ও রুপার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তাঁদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ১৪ দলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্র-জনতার সমাবেশে গুলি চালান। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁদেরকে আটক করে পুলিশ। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে শাকিল ও রুপাকে আটক করে পুলিশ।
সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ তিনজন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি দুজন হলেন ভাটারা থানা আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি.বাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।
তাঁদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
আগের দিন রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়। ওই দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর ভাটারা থানার এসআই মো. ফরহাদ কালাম সুজন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে এই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির।
পরে আসামিদের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১১ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৪ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে