রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মিরপুর-১৪ এলাকার ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
রফিকুলের বোন রাশেদা বেগম জানান, তাঁর ভাই মহাখালীর আইপিএইচ কোয়ার্টার এলাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে তিনি মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একটি গুলি রফিকুলের বাঁ ঊরুতে লাগে।
রাশেদা বেগম আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত রফিকুলকে হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁর ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর বাঁ ঊরুতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেছেন।

মেহেরপুরের গাংনী এতিমখানা থেকে হাসাইন আলী (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে...
৬ মিনিট আগে
নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোনের করা মামলায় গ্রেপ্তারের পর আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগে
গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি সম্পূর্ণ নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগর নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মধ্যে স্থির হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজন করছেন সমর্থকেরা। এরই অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
১ ঘণ্টা আগে