Ajker Patrika

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহত জিহাদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. জিহাদ (৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় বাসিন্দা মো. রমজান মিয়া বলেন, আজ দুপুরে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুরের পাশে খেলা করছিল শিশু জিহাদ। একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা জাকির হোসেন বলেন, ‘কী বলব, ভাষা নেই। আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিল। শুক্রবার সবাই যাঁর যাঁর কাজ করছেন। সবার চোখ ফাঁকি দিয়ে কখন যে পুকুরে পড়ে গেল, কেউ দেখেনি। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে খোঁজখবর নিতে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি

সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্‌বিতণ্ডা–উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত