রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আরেক অটোরিকশা আরোহী এক কিশোরী (১৪)। এ সময় ট্রাকচাপা দিলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান মোহাম্মাদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামে।
হাসপাতালে নুসরাত জাহানের বাবা মো. সোহাগ মিয়া জানান, তাঁদের বাসা মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডে। গাবতলী আত্মীয়ের বাসা থেকে ব্যাটারিচালিত রিকশায় সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। গাবতলী বেড়িবাঁধে তাঁদের রিকশাটিকে অপর একটি ব্যাটারিচালিত রিকশা পেছন থেকে ধাক্কা দেয়। এতে নুসরাত রিকশা থেকে ছিটকে পড়ে যায়। তখনই দ্রুতগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে নুসরাত।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি দারুসসালাম থানায় অবহিত করা হয়েছে।

গত ২৪ জুন যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১২টি মামলার এই আসামিকে দুর্বৃত্তরা পা বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে