
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
নবী নেওয়াজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এর আগে। ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষে আইনজীবী সামসুর রহমান বাদল শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ইতিপূর্বে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এখন হয়রানি করার জন্য ঢাকার এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এই মামলার এজাহারে তাঁর নাম নেই। তিনি শারীরিকভাবেও অসুস্থ।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সারধারণ মানুষ বেলা ১১টার দিকে আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা দায়ের করেন।

অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৪ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী বাজেট উপস্থাপন করেন।
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানানো হয়।
১২ মিনিট আগে
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
১৫ মিনিট আগে
ভোলার মনপুরার মেঘনায় ফের জেলের জালে ধরা পড়ছে রাজা ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। রাজা ইলিশটি নিলামে ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।
১৭ মিনিট আগে