
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ সোমবার (২৯ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে এবং হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, ২৬ জুন চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ দুপুরে মেলায় থাকা দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) নামে এক ব্যক্তি নিহত শিশুর বোন রওশনারাকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মেলার ওই দোলনার মালিকসহ অন্য কর্মচারীদের আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেয়। তাঁদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মদনতালুকদার কান্দি গ্রামের মৃত আয়েত আলী বেপারীর ছেলে দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের মো. আশরাফুলের ছেলে রিয়াজ, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সাহেব মোল্যার ছেলে তামিম মোল্যা, ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ এবং ঝিনাইদহ সদর উপজেলার খোদাবাকরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য মো. সহিদ সরদার বলেন, তিন দিন আগে মেলায় গিয়ে শিশুটি নিখোঁজ হয়। আজ দুপুরে একটি নম্বর থেকে ফোন করে দোলনার কর্মচারী পরিচয় দিয়ে শিশুটির পরিবারকে জানায়, শাহাদাত বাড়িতে যেতে চাচ্ছে না এবং শিশুটির অবস্থানের কথা জানায়। পরে পরিবারের লোকজন তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পায়। তবে ফোন দেওয়া ব্যক্তি পলাতক রয়েছেন। এরপর সন্দেহ অনুযায়ী দোলনার লোকজনকে আটক করে মারধর করে পুলিশে দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদরপুর থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জন পুলিশি হেফাজতে রয়েছে এবং ফোন দেওয়া ওই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ছাড়া ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে সাউমী সাবা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, বৃষ্টিতে ভিজতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা
১৮ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর পয়েন্টে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার শেষ বিকেলে তিমিটি দেখা যায়। মহিপুর বন বিভাগ জানিয়েছে, তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে; পরে নমুনা সংগ্রহ করা হবে।
২২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। সোমবার টুঙ্গিপাড়া থানায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
৪৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরের মো. হোসাইন (৪২) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। গত রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানের নিজুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেরকা জামে
১ ঘণ্টা আগে