
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের এক চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেলওয়ে পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন।
জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি তরীর আহ্বায়ক মো. শামীম আহমেদ।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার রেলপথে বিভিন্ন সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে অনেকে আহত ও অঙ্গহানির শিকার হচ্ছেন। নিরাপদ ট্রেনযাত্রা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তারা উল্লেখ করেন।
কর্মসূচি থেকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে চোখ হারানো আইনজীবী শ্যামল চন্দ্র দাসের পাশে দাঁড়াতে রেলওয়ে পুলিশ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সামাজিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।
আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে চোখে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও তার চোখটি রক্ষা করা যায়নি।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৪ ঘণ্টা আগে