জামালপুর জেলা কারাগারে ‘সহবন্দীদের মারধরে’ গুরুতর আহত এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহতের নাম হযরত আলী ওরফে পাগলা হযরত (২৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগের রাতে কারারক্ষীরা গুরুতর অবস্থায় তাঁকে ঢামেকে ভর্তি করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ও কারারক্ষী আরমান। লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা কর্তৃপক্ষের বরাতে পরিবার জানায়, কারাগারে ফ্যান ব্যবহারের বিষয় নিয়ে অন্য এক বন্দীর সঙ্গে হযরতের তর্ক হয়। এ নিয়ে দুই-তিন বন্দী দরজার চৌকাঠ খুলে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হযরত আলী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার টেংরিবাড়ি গ্রামের ইমাম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। প্রায় এক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জামালপুর কারাগারে বন্দী হন।
নিহতের বাবা ইমাম হোসেন বলেন, ‘কারা কর্মকর্তারা প্রথমে আমাকে বলেন, আমার ছেলে পড়ে মাথায় আঘাত পেয়েছে এবং তাকে ময়মনসিংহে নেওয়া হয়েছে। পরে জানালেন ঢাকায় আনা হয়েছে। এরপর জানি, ফ্যান ছাড়া নিয়ে তর্কের জেরে কয়েকজন বন্দী তাকে চৌকাঠ খুলে পিটিয়ে আহত করেছে। যারা মেরেছে তাদের নাকি পানিশমেন্ট দেওয়া হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে আমার ছেলেকে পিটিয়ে মারা হলো? আমি এর বিচার চাই।’
কারা সূত্র জানায়, মারধরের পর প্রথমে হযরত আলীকে ময়মনসিংহের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে জানিয়ে গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
২৪ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
২৭ মিনিট আগে