Ajker Patrika

দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 
দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অফিসার’ পদে ১০০ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম: সেলস অফিসার।

পদসংখ্যা: ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: ২০–৩০ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আকর্ষণীয় বেতন।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, টিএ/ডিএ, কমিশন, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা, ছুটির যাতায়াত ভাতা (LFA), কর্মক্ষমতা-ভিত্তিক পদোন্নতির সুযোগ।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত