ভুয়া মৃত্যুসনদ প্রদানের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাঁকে জামিন দেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে তিন মামলাতেই জামিন পেলেন মিল্টন সমাদ্দার। আদালত সূত্রে জানা গেছে, তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে, মানব পাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি।
গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁকে রিমান্ডেও নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন-

সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
১২ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড কারখানায়।
১৪ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুল পুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
১৭ মিনিট আগে