
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেছে আদাবর থানা-পুলিশ।
আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোলাপকে হাজির করার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদাবর থানার এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।
মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি আবদুস সোবহান গোলাপ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের নাম জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
৫ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১৪ মিনিট আগে
বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম বে অব বেঙ্গল কনভারসেশনের (বিওবিসি) পঞ্চম আসর আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যে কনটেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্যগুলো রোববার (৭ জুন) নিলামে ওঠার কথা ছিল।
১ ঘণ্টা আগে