ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ দিন পর উত্তম হালদার (২৫) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম হালদার উপজেলার ছোট গোবিন্দপুর এলাকার সুরেশ হালদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি উত্তম। মাঝেমধ্যে তিনি নিরুদ্দেশ হতেন। চার-পাঁচ দিনের মধ্যে আবার বাড়ি ফিরতেন। এবার মাস পেরিয়ে যাওয়ায় ২৬ মার্চ উত্তমের ভাই অসীম হালদার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ঝোপে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে স্বজনেরা উত্তমের লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি চক্র উত্তমকে দিয়ে মাদক বিক্রি করাত। তিনিও মাদকসেবী ছিলেন। এলাকায় মাঝেমধ্যে মাদক কারবারিদের মধ্যে মারামারি হতো। মাদক নিয়ে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।
এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৩ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
৩ ঘণ্টা আগে