
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্ররাজনীতির নেতিবাচক দিক আছে। র্যাগিং, ভাইগিরি ও গেস্টরুম কালচারও আছে। তবে এসব বন্ধ করার উপায় হলো আরও ভালো রাজনীতি প্রতিষ্ঠা করা, ছাত্ররাজনীতি বন্ধ করা নয়।
ছাত্রলীগ সভাপতির বুয়েটে প্রবেশের পরিপ্রেক্ষিতে সেখানে ছাত্ররাজনীতি প্রতিরোধ আন্দোলন ও ঢুকতে সহযোগিতা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির সিট বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাদ্দাম হোসেন এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্ররাজনীতির নেতিবাচক দিক আছে। এখানে র্যাগিং, ভাই ও গেস্টরুম কালচার আছে। এটি পরিবর্তনের উপায় হলো—আরও ভালো রাজনীতি প্রতিষ্ঠা করা, রাজনীতি বন্ধ করা নয়।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে ছাত্ররাজনীতি থাকতে হবে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, ‘সেখানে ছাত্ররাজনীতির কাঠামো কেমন হবে, তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। তবে সেখানে রাজনীতি থাকতে হবে। আবরার তাদের (আন্দোলনকারী) ভাই নয়, তাদের কাছে আবরার কেবল রাজনৈতিক পুঁজি। যার পেছনে তারা অন্ধকার রাজনীতি করছে।’

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে