
কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রইজ উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বলা হয়, গত রোববার সকালে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রইজকে হেফাজতে নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
পরে রোববার দুপুরে কিশোরের বাবা মাইনুদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মসজিদের ইমাম রইজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। আদালতের বিচারক তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত সোমবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা কারাগারে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে রইজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) নূর মোহাম্মদ নাসিরুদ্দিন।
সম্মেলনে নূর মোহাম্মদ নাসিরুদ্দিন আরও জানান, মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে এর আগে শিশু বলাৎকার ও নারী নির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। রইজ উদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে সম্মানিত আলেম সমাজের একাংশের কেউ কেউ ভুল তথ্যের ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে পুঁজি করে তদন্তপ্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা এবং দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
ইতিমধ্যে থানা ঘেরাও, অবরোধসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম অপপ্রচার ও উসকানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করছেন। যা স্বাভাবিক আইন ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তা ছাড়া যৌন হয়রানির স্বীকার হয়েছেন এমন পাঁচজন নারী ও শিশু আইন অনুযায়ী আদালতে মসজিদের ইমাম রইজ উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
১১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে শাটডাউন ও কর্মবিরতি চলছে। শিক্ষক সমিতির পর স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলন কঠোর করার ঘোষণা দিয়েছে। স্থগিত রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, বাড়ছে সেশনজটের আশঙ্কা।
৩৩ মিনিট আগে
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত
৩৬ মিনিট আগে