জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গাইবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
আজ শুক্রবার তৃতীয় পুনর্মিলনী উদ্যাপন পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই গুণী শিল্পীকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। কাল সকাল ১০টায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম সকাল। পরে একুশের পাদদেশ থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সরকার ও রাজনীতি বিভাগের সামনে এসে শোভাযাত্রা শেষ হবে।
অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের সাবেক বনাম বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। এ ছাড়া নারী ও শিশুদের জন্য রাখা হয়েছে নানা রকমের খেলাধুলার ব্যবস্থা।
পরে বিকেল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণা করবেন। স্মৃতিচারণা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা দেওয়া হবে সরকার ও রাজনীতি বিভাগের সাবেক ও প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক গুণী শিক্ষার্থীদের। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২২ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৪ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪১ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে