
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নির্দেশনা অমান্য করে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে যাত্রীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত তিন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সি-শিফটের নিরাপত্তা দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে আগমনী গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাঁকে বাধা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নির্দেশনা অমান্য করে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে একপর্যায়ে মেঝেতে পড়ে যান। ঘটনাটি দেখে কয়েকজন যাত্রীর স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। পরে নিরাপত্তাজনিত কারণে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তাঁরা উত্তেজিত হয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে উত্তেজিত ব্যক্তিরা আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে দায়িত্বে থাকা সদস্যরা আত্মরক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েকজন যাত্রীর স্বজন আনসার সদস্যদের ঘিরে ফেলেন। পরে বিমানবাহিনী ও আনসারসহ দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উত্তেজিত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
৫ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
১৮ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বৃদ্ধ মকবুল হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
২৩ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
২৬ মিনিট আগে