
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিস্ফোরক দ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধাপ্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং একটি টাকা গণনার মেশিন।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে ক্যাম্পে অবস্থান করবেন। অভিযানের সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে অপরাধীরা ছাদ ও পাশের ঘর ব্যবহার করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক আইনে ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। মাত্র দুই দিন আগে তাঁর সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করে। সেই মামলায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে জব্দকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বুনিয়া সোহেলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

নেত্রকোনার মোহনগঞ্জে গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন...
১১ মিনিট আগে
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।
২৩ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
১ ঘণ্টা আগে