
জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে বাংলাদেশ ও মরিশাসের শ্রমমন্ত্রীর বৈঠকে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে। দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা কাটাতে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, দুই পক্ষই বিদ্যমান সংকট নিরসনে ‘নতুন ও সৃজনশীল ধারণা এবং সমাধানের’ প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে।

সন্ধ্যায় শের-ই-বাংলা আর্মি ক্যাম্পে তথ্য আসে যে জেনেভা ক্যাম্প এলাকায় বুনিয়া সোহেলকে গণপিটুনি দেওয়া হচ্ছে। তিনটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে বুনিয়া সোহেলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৩ সালে তৈরি একটি হাতঘড়ি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি হিসেবে রেকর্ড গড়ল। এর আগে ২০১৬ সালে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ঘড়ি হিসেবে রেকর্ড গড়ে এই ঘড়িটি। এবার আরও বেশি দামে ঘড়িটি বিক্রি হয়েছে বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান ফিলিপস।