
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন পি.আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া। রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। এতে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, ফতুল্লার ধাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি প্রায় চার বছর ধরে ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল। তাঁর অভিযোগ, ২০২৬ সালের মার্চে এইচ এ এম মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাঁর কাছে ৭৫ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তৈয়ব মিয়ার অভিযোগ, পরবর্তী সময়ে কারখানায় হামলা চালিয়ে শ্রমিক-কর্মকর্তাদের বের করে দেওয়া হয়। রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে হয়রানি করতে একাধিক মামলা দায়ের ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার ও রপ্তানি চুক্তি বাতিল হয়েছে। প্রতিদিন আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে।
তৈয়ব মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং রাস্তার অধিকার প্রতিষ্ঠায় আদালতে মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জমির দলিল যাচাই করে রাস্তা খুলে দেওয়া, চাঁদা দাবির অভিযোগ তদন্ত, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

বাগেরহাটের ফকিরহাটে কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৩৭ মিনিট আগে
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় কুমিল্লার সুয়াগঞ্জে লাখো মুসল্লির সমাগম হয়েছে। পরে চৌদ্দগ্রামের দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
৪১ মিনিট আগে