
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুকুর থেকে এক নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা তাদের পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে।
মরদেহের মধ্যে নারীর (৩৫) পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির (আড়াই বছর) পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুরা দেখতে পায়, পুকুরের পানিতে দুটি মরদেহ ভাসছে। শিশুরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে পুকুরে নারী এবং শিশুর ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা মা-ছেলে।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৬ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৮ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৮ ঘণ্টা আগে