গাজীপুর সংস্করণ

শ্রীপুরে বিএনপি ও কৃষক দলের সংঘর্ষে আহত ১০, বাস ভাঙচুর
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও শ্রমিক পরিবহনের বাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

তারেক রহমানকে বরণে প্রস্তুত গাজীপুর, ভাওয়াল রাজবাড়ি মাঠে মঞ্চ নির্মাণ
দীর্ঘ ২০ বছর ৯ মাস পর গাজীপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁকে বরণ করতে গাজীপুর মহানগর ও জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, গাজীপুরকে একটি পরিকল্পিত ও যানজটমুক্ত শহরে রূপান্তরের পথে সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রশংসনীয়। তিনি আরও বলেন, সরকার গাজীপুরকে একটি সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে।











