রাজধানীর মগবাজারে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজার মোড় আদ দ্বীন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
আহতরা হলো, বিএম ফাউন্ডেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম (১৪) ও নবম শ্রেণির (১৫) দুই ছাত্র।
হাসপাতালে আহতদের সহপাঠী অষ্টম শ্রেণির এক ছাত্র বলে, সিনিয়র দাবি করে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র তাকে মারধর করে। বিষয়টি জানতে চাইলে তারা ‘বেয়াদবি’ করার অভিযোগ তোলে। তখন সপ্তম শ্রেণির ওই ছাত্রসহ কয়েকজন এগিয়ে এলে তারা চলে যায়।
অষ্টম শ্রেণির ওই ছাত্র আরও বলে, বৃহস্পতিবার বিকেলে মগবাজার মোড়ে দশম শ্রেণির ওই ছাত্রসহ কয়েকজন তাকে আটকায় এবং সপ্তম ও নবম শ্রেণির ওই দুই ছাত্রকে (আহত দুজন) ডাকতে বলে। পরে দুজন ঘটনাস্থলে গেলে সিনিয়র–জুনিয়র ইস্যু নিয়ে তর্ক হয়। একপর্যায়ে দশম শ্রেণির ওই ছাত্র একজনের পেটে ও আরেকজনের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাদের প্রথমে আদ্–দ্বীন হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে মগবাজার এলাকা থেকে ওই দুই ছাত্রকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের পেটে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেওয়া হয়েছে। আরেকজনের বাম পায়ে আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামের এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ভোগাই ব্রিজ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগে
গুরুদাসপুরে নারীসহ (৩৮) এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার হামলাইকোল গ্রামের একটি ঘরে নারীসহ ওই যুবদল নেতাকে অবরুদ্ধ করেন স্থানীয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনটে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিচারের দাবিতে এক শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রদের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে ১১ মে যৌন নিপীড়নের শিকার ছাত্র (১৪) বাদী হয়ে ধুনট....
২৪ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদ লাগোয়া কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী...
২৯ মিনিট আগে