
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মাদকসংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকারই কোনো এক জায়গায় খুন হতে পারেন তিনি। আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ কথা জানান।
পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার রাতে নিহত ফারদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন। কোথায় কার সঙ্গে কথা বলেছেন, সব আমরা তদন্ত করছি।’ এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘ফারদিনের মোবাইল ফোনের ডাটা অ্যানালাইসিস ও বিভিন্ন জায়গায় তিনি যার সঙ্গে কথা বলেছেন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন তিনি। মোবাইল ফোনের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তের স্বার্থে কংক্রিট কিছু বলতে পারছি না।’
আরেক প্রশ্নের জবাবে ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি আমরা এখনো পরিষ্কার না। তবে কাজ করছি।’
পৃথক এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস.) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘প্রাথমিকভাবে কিছু ঘটনা আমরা জানতেছি। কিন্তু এখনই কিছু বলা যাবে না। আমার বিশ্বাস, যাঁরা তদন্ত করছেন, তাঁরা আসল ঘটনা বের করতে সক্ষম হবেন। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি।’
বুশরার বিষয়ে হাফিজ আক্তার বলেন, ‘তদন্তের একটা বিষয় হলো—কে দোষী তাঁকে শনাক্ত করা, যে নির্দোষ তাঁকে বের করে দেওয়া। কেউ দোষী থাকলে অবশ্যই তাঁকে আইনের আওতায় আনতে হবে। এই কাজগুলো শুরু হয়েছে মাত্র। তদন্ত শেষে বলতে পারব।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
৩১ মিনিট আগে