Ajker Patrika

আশুলিয়ায় এসআরবির অভিযানে ৫টি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আশুলিয়ায় এসআরবির অভিযানে ৫টি তাজা ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়
আশুলিয়ায় ককটেল উদ্ধার অভিযানে এসআরবি সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা পাঁচটি তাজা ককটেল (হাতবোমা) উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বাইপাইল এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৪, সিপিসি-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে যে নাশকতার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল-জামগড়া এলাকায় বেশ কিছু বিস্ফোরক মজুত রাখা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করতে দলটি ধামসোনা ইউনিয়নের নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে লাল ও কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আভিযানিক দলটি। পরবর্তীতে এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করে আশুলিয়ার পাথালিয়া এলাকার একটি জনবসতিহীন খালি জমিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কৃত্রিম বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এসআরবি-৪ এর ধারণা, দুষ্কৃতকারীরা দেশে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সুবিধাজনক সময়ে ব্যবহারের উদ্দেশ্যে তাজা ককটেলগুলো তৈরি করে ওই স্থানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-৪ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত