
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়েছে। প্রথমে হলের ভেতর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করা হলে এ সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহকারী সমন্বয়ক মাহিন সরকার আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা যুক্ত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষকে লাঠিসোঁটা হাতে দেখা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা পর্যন্ত) পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
সরেজমিন দেখা যায়, বেলা ৩টার পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হলপাড়ায় গেলে সূর্যসেন ও একাত্তর হল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করেন হলে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় শিক্ষার্থীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে মহসিন হল ও মধুর ক্যানটিনের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে হামলা করে ছাত্রলীগ। এ সময় শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নিলে সেখানেও ধাওয়া করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় প্রায় ২০ জনের অধিক আন্দোলনকারীকে মারধর করে ছাত্রলীগ।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির আজকের পত্রিকাকে বলেন, ‘হলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নজরে রাখছি।’
আরও খবর পড়ুন:

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৫ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে